দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির নলছিটিতে দায়িত্বে অবহেলা ও প্রশাসনিক অনিয়মের অভিযোগে দুই ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলা ভূমি অফিসের এক কানুনগোকে অন্য জেলায় বদলি করা হয়েছে।
শোকজপ্রাপ্তরা হলেন দপদপিয়া ইউনিয়নের ভূমি কর্মকর্তা মো. আব্দুল মালেক এবং কুলকাঠি ইউনিয়নের ভূমি কর্মকর্তা সরোয়ার হোসেন। এছাড়া নলছিটি উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. রফিকুল ইসলামকে বরগুনার তালতলী উপজেলায় বদলি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশাসনিক তদন্তে দায়িত্ব পালনে অনিয়ম ও অবহেলার প্রাথমিক সত্যতা পাওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বরিশাল বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মারযুক রহমান রিফাত স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
চিঠিতে শোকজপ্রাপ্ত দুই কর্মকর্তাকে নির্ধারিত সময়ের মধ্যে অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তাদের জবাব সন্তোষজনক না হলে সরকারি বিধি-বিধান অনুযায়ী পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।
নলছিটি উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজভী আহমেদ সবুজ বলেন, সরকারি দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা প্রশাসনিক অনিয়ম বরদাস্ত করা হবে না। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের লিখিত জবাব চাওয়া হয়েছে। জবাব সন্তোষজনক না হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএস/